কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় নিহত ২
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অজ্ঞাত একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনা বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারপাড়া এলাকায় ঘটে। নিহতরা হলেন গৌরীপুর এলাকার সরকারপুর গ্রামের আব্দুল বারেক (৫৩) এবং মো. মোস্তফা (৫২)। তাদের মরদেহ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ....




